বঙ্গভবন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ
বঙ্গভবন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ:(Bangabhaban Job Circular 2026) বঙ্গভবন সম্প্রতি লোকবল নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা আমাদের এই সাইটে আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ বিজ্ঞপ্তির বিবরণ দিয়েছি।
বঙ্গভবন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বঙ্গভবন জব সার্কুলার 2026: বঙ্গভবন ওয়েবসাইটে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেক বেকার লোক বঙ্গভবন চাকরি করতে চায়। এটি বেকার ব্যক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর। এটি বেকার মানুষের জন্য একটি দুর্দান্ত সুযোগ। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তবে অল্প সময়ের মধ্যে আপনার আবেদন জমা দেওয়া উচিত। বঙ্গভবন তে চাকরি বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় সরকারি চাকরি। আপনি বঙ্গভবন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আমাদের govtjobscircular.net-এ জানতে পারবেন। দয়া করে বঙ্গভবন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সকল নিয়মাবলী/নির্দেশনার বিবরণ যাচাই করুন এবং যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার সাথে উক্ত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতার সাথে মেলে তবে বঙ্গভবন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদন ফরম পূরণ সংক্রান্ত নির্দেশনা/নিয়মাবলী অনুসরণ পূর্বক যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন। আবেদন পত্র পূরণের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কোনরূপ ভুল না হয় এবং আবেদন পত্র জমাদান করার পূর্বে প্রার্থী নিজে তথ্য সঠিক সে বিষয়ে শতভাগ নিশ্চিত হবেন।
বঙ্গভবন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আপনি কি বঙ্গভবন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সন্ধান করছেন? আজ বঙ্গভবন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন কাজের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বঙ্গভবন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির চিত্র, বঙ্গভবন নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড, বঙ্গভবন পরীক্ষার ফলাফল, বঙ্গভবন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটি পরীক্ষা করতে পারেন। আপনি আমাদের ওয়েবসাইটে সকল চাকরির খবর, চাকরির পরীক্ষার সময়সূচি, চাকরির পরীক্ষার ফলাফল পাবেন। আমরা প্রতিদিন বিভিন্ন ধরণের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছি।
বঙ্গভবন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আমরা আপনাকে জানাতে পেরে খুব খুশি যে, সম্প্রতি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরির বিজ্ঞপ্তিটি হলো: বঙ্গভবন । আপনি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ, আবেদনের প্রক্রিয়া, আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, শূন্যপদের সংখ্যা ও সকল নির্দেশনাবলী/নিয়মাবলী তথ্য উত্স প্রয়োগ করতে পারেন। আপনি যদি নিজেকে সঠিক প্রার্থী মনে করেন তবে বঙ্গভবন অংশ হতে যত তাড়াতাড়ি সম্ভব দেরি করবেন না। চাকরির বিবরণটি সাবধানে পড়ুন আমরা নিম্নে আপনাকে বিস্তারিত দেখাব।
বঙ্গভবন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ:
| প্রতিষ্ঠানের নাম: | বঙ্গভবন |
| শূন্যপদের সংখ্যা: | ১৯টি |
| আবেদনের শুরু তারিখ: | ২১ জুন ২০২৬, সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখ: | ৩০ জুলাই ২০২৬, বিকাল ৪.০০ টা। |
| আবেদনের পদ্ধতি: | আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে https://bbp.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। |
| সূত্র: | সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট। |
| ওয়েবসাইট: | https://bangabhaban.gov.bd/ |
বঙ্গভবন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬




রাষ্ট্রপতির কার্যালয়, জন বিভাগের রাজস্ব খাতভূক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://bbp.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
| ক্রমিক | পদের নাম ও বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী) | শূন্য পদের সংখ্যা | প্রয়োজনীয় যোগ্যতা |
| ১. | অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant Cum Computer Typist) ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) | ০৫ (পাঁচ) টি | (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি.) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; (গ) কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ; এবং (ঘ) কম্পিউটারে Word processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। |
| ২. | অফিস সহায়ক (Office Support Staff) ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) | ১৪ (চৌদ্দ) টি | কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
২. আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
- ক. সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ১ জুন ২০২৬ ইং তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- খ. বর্ণিত ছকের ক্রমিক-১ এ উল্লিখিত অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে (জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়ে কর্মরত) বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
- গ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের (জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়ে কর্মরত) সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
- ঘ. চাকুরির আবেদন ফরমে (Applicants Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
- ঙ. নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি, নীতিমালাসহ সকল বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তিতে এ সংক্রান্ত বিধি-বিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
- চ. সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। তবে ক্রমিক-১ এর প্রার্থীগণকে লিখিত পরীক্ষার পর বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
- ছ. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Applicants Copy সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে।
- জ. লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- ঝ. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
- ঞ. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৩. আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলি:
- (ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://bbp.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
- (i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২১ জুন ২০২৬, সকাল ১০:০০ টা।
- (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ জুলাই ২০২৬, বিকাল ৪.০০ টা।
- (খ) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- (গ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
- (ঘ) Online এ পূরণকৃত আবেদনপত্রে প্রদত্ত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- (ঙ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
- (চ)SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy-তে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধনের সুযোগ থাকবে না। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant’s copy-তে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে-কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক-১ এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) এবং Teletalk সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক ২ এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) এবং Teletalk সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীগণের জন্য সকল ক্রমিকের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট: ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
- প্রথম SMS: BBP User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BBP ABCDEF Reply: Applicant’s Name, Tk. 112/56 will be charged as application fee, Your PIN is xxxxxxxxxx. To pay fee Type BBPYESPIN and send to 162221
- দ্বিতীয় SMS: BBPYESPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BBP YES xxxxxxxxxx Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for Bangabhaban Recruitment Application for xxxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
- বিশেষ ভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
- (ছ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bbp.teletalk.com.bd অথবা রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইট https://publicdivision.portal.gov.bd অথবা https://bangabhaban.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে বিধায় উক্ত মোবাইল ফোন নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
- SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী কর্তৃক এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
- (জ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial No. এবং PIN পুনরুদ্ধার করতে পারবেনঃ
- (i) User ID জানা থাকলে: BBPHELPUSERUser ID লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: BBP HELP USER ABCDEF
- (ii) PIN জানা থাকলে: BBPHELPPINPIN No. লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: BBP HELP PIN 12345678
- (ঝ) পত্রিকা ছাড়াও রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে https://publicdivision.portal.gov.bd অথবা https://bangabhaban.gov.bd সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। এছাড়া, QR Code স্ক্যান-এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এছাড়াও Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে ফোন করে তথ্য জানা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd এবং ame.public@bangabhaban.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। (Mail এর Subject এ Organization Name “BBP” Post Name: ****, Applicant’s User ID ও Contact Number অবশ্যেই উল্লেখ করতে হবে)
৪. প্রার্থীর যোগ্যতা যাচাই:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) কপি করে ফটোকপি ও ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ছবি দাখিল করতে হবে। উল্লেখ্য যে, দাখিলকৃত সকল কাগজপত্রের ফটোকপি ও ছবি ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
- (ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ)।
- (খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার প্রশাসক/সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
- (গ) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি;
- (ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভায় প্রশাসক/সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
- (ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত অনুলিপি;
- (চ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s copy);
৫. ডিক্লারেশন:
প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
৬. যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
৭. উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
*** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
govtjobscircular.net চাকরি প্রার্থীদের জন্য একটি নতুন ওয়েব পোর্টাল। আমাদের লক্ষ্য বেকার লোকদের সঠিক কাজ খুঁজে পেতে সহায়তা করা। আপনি সরকারি চাকরি, চাকরির বিজ্ঞপ্তি, সাপ্তাহিক চাকরির খবর, সকল সরকারি চাকরি, নতুন চাকরীর বিজ্ঞপ্তি, আজকের চাকরির খবর, সরকারি চাকরি, bd govt job circular, দৈনিক, সাপ্তাহিক চাকরির খবর, job vacancy, job application, job opportunities, job advertisement, প্রতিদিনের সরকারি চাকরির খবর, আজকের চাকরির খবর , government jobs circular 2026, bd govt jobs, bd govt job circular, job circular in Bangladesh, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, সরকারি চাকরি, bd govt job circular, govt job application form, government job portal, new govt jobs, all govt jobs, sarkari job, gov jobs, chakrir khobor, saptahik chakriri khobor, chakrir dak, এনজিও চাকরি, বেসরকারি চাকরি ব্যাংক জবস। আমরা সকল আকর্ষণীয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সরবরাহ করেছি। আপনি যদি নতুন চাকরির সন্ধান করতে চান তবে আমাদের ওয়েবসাইটটি দেখুন। আমরা আমাদের ওয়েবসাইটকে নিয়মিত আপডেট করেছি। আমাদের ওয়েবসাইটের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে এবং আমাদের ক্রিয়াকলাপ সম্পর্কে আপনার কোনও দাবি থাকলে দয়া করে কমেন্ট বক্সে লিখে জমা দিন।
