বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর বিভিন্ন পদে নিয়োগ লিখিত পরীক্ষা স্থগিত:
স্মারক নম্বর- ১২.২৩.০০০০.০০৪.১১.০১০.২৪ (অংশ-১). ৩০৫১ তারিখ: ১০/০৬/২০২৬
বিষয়ঃ লিখিত পরীক্ষা স্থগিতকরণ সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর বিভিন্ন গ্রেডভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিতভাবে অনুষ্ঠিতব্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত নির্দেশক্রমে স্থগিত করা হলো।
২।
| ভেন্যু PDF | পদের নাম ও গ্রেড PDF | পরীক্ষার তারিখ ও সময় PDF |
| গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স, আজিমপুর, ঢাকা। | উপ-সহকারী প্রকৌশলী (মেশিন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সেকশন) (স্থায়ী) গ্রেড-১০ বৈজ্ঞানিক সহকারী (স্থায়ী) গ্রেড-১৩ সহকারী লাইব্রেরীয়ান (স্থায়ী) গ্রেড-১১ | ১৩ জুন, ২০২৬ দুপুর- ০১:০০ ঘটিকা হতে ০২:৩০ ঘটিকা। |
| ইডেন মহিলা কলেজ, ঢাকা। | অফিস সহায়ক (স্থায়ী) গ্রেড-২০ | ১৩ জুন, ২০২৬ দুপুর- ০১:০০ ঘটিকা হতে ০২:০০ ঘটিকা। |
| গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইস্, আজিমপুর, ঢাকা। ইডেন মহিলা কলেজ, ঢাকা। | জুনিয়র মাঠ সহকারী (স্থায়ী) গ্রেড-১৪ উচ্চমান সহকারী-কাম-ক্যাশিয়ার (স্থায়ী) গ্রেড-১৪ উচ্চমান সহকারী (স্থায়ী) গ্রেড-১৪ স্টোর কিপার (স্থায়ী) গ্রেড-১৪ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্থায়ী) গ্রেড-১৪ অডিটর (স্থায়ী) গ্রেড-১৪ | ২০ জুন, ২০২৬ বেলা- ১০:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা। |
উক্ত লিখিত পরীক্ষা স্থগিত করার জন্য বিজেআরআই কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

