জেলা পরিষদে চাকরির সুযোগ, আবেদন চলবে ৩০ জুন পর্যন্ত

5/5 - (1 vote)

জেলা পরিষদে চাকরির সুযোগ:

সম্প্রতি জনবল নিয়োগ দেওয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা পরিষদ চট্টগ্রাম। ২টি ক্যাটাগরিতে দুই জনকে নিয়োগ দেবে জেলা পরিষদ চট্টগ্রাম। আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, চট্টগ্রাম বরাবরে আগামী ৩০/০৬/২০২৬ খ্রি. তারিখ বিকাল ৪.০০টার মধ্যে অফিস চলাকালীন জেলা পরিষদ, চট্টগ্রাম কার্যালয়ে সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত সংযুক্ত বিজ্ঞপ্তিতে………..

জেলা পরিষদ
চট্টগ্রাম
zp.chattogram.gov.bd
নম্বর: ৪৬,৪২,১৫০০,০০০,০০১.৫৭,০০০৮.২৬.৭৬৭১
তারিখ। ১৮ চৈত্র ১৪৩৩
নিয়োগ বিজ্ঞপ্তি-০১/২০২৫-২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-এর স্মারক নংঃ ৪৬,০৪২.১১,০২,০০,০০২,১৪.৮২১ তারিখ: ০৬ মে ২০২৬-এর ছাড়পত্র মোতাবেক চট্টগ্রাম জেলা পরিষদে নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ক্রমিক
নং
পদের নাম ও সংখ্যা
সাঁটলিপিকার-০১ জন
জাতীয় বেতন স্কেল, ২০১৫
১৩ গ্রেড (১১০০০-২৬৫৯০)
বয়স
১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা
ক) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
খ) ইংরেজিতে দ্রুতলিপি প্রতি মিনিটে ১০০ শব্দ এবং মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ৫০ শব্দ এবং বাংলায় দ্রুতলিপি প্রতি মিনিটে ২০ শব্দ ও মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ৩৫ শব্দের যোগ্যতাসহ কম্পিউটার চালনায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।
গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত
সার্ভেয়ার-০১ জন
১৬ গ্রেড (৯৩০০-২২৪৯০)
১৮-৩২ বছর
যোগ্যতা ও বয়সসীমা শিথিলযোগ্য।
ক) সরকার কর্তৃক অনুমোদিত সার্ভে ইনস্টিটিউট হতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা। খ) ওয়ার্ড প্রসেসিং এবং বেসিক
শর্তাবলী:
কম্পিউটার-এ দক্ষতা থাকতে হবে।
০১। আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেহ আবেদন করার যোগ্য হবে না।
০২। খামের উপরে পদের নাম এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে;
০৩। নির্ধারিত আবেদন ফরমটি চট্টগ্রাম জেলা পরিষদের ওয়েবসাইট zp.chattogram.gov.bd হতে ডাউনলোড করা যাবে এবং অফিস চলাকালীন জেলা পরিষদ কার্যালয়ের ভেসপাস শাখা হতে সংগ্রহ করা যাবে;
০৪। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে:
ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি; খ) সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র;
গ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি (১ম শ্রেণির গেজেটেড
অফিসার কর্তৃক সত্যায়িত);
ঘ) কোন ফৌজদারী মামলার চার্জশীটভুক্ত আসামীর আবেদন করার প্রয়োজন নাই;
৪) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের সত্যায়িত ছায়ালিপি;
০৫। আবেদনকারীর বয়স ০৮/০৬/২০২৬ খ্রি. তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন
এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;
০৬। সরকারি নীতিমালা মোতাবেক মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান/শারীরিক প্রতিবন্ধী/ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য কোটা সংক্রান্ত সরকারি বিধান অনুসরণ করা হবে। প্রার্থীকে তার দাবিকৃত কোটা সমর্থনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র/প্রমাণপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে দাখিল করতে হবে। অন্যথায় তাকে স্বাভাবিক প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
০৭। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র প্রেরণের লক্ষ্যে আবেদনপত্রের সাথে আবেদনকারীর নাম ও ঠিকানা উল্লেখ করে ৪’ ১০ সাইজের ১০/- টাকা মূলোর ডাক টিকিট লাগানো একটি আলাদা খাম সংযুক্ত করতে হবে;
০৮। চাকরির শর্তাবলী, বেতন-ভাতা/সুযোগ সুবিধার ক্ষেত্রে জেলা পরিষদ আইন, ২০০০, স্থানীয় সরকার (জেলা। পরিষদ) কর্মকর্তা ও কর্মচারী চাকুরী বিধিমালা, ১৯৯০ এবং সরকার কর্তৃক সময় সময় জারীকৃত নির্দেশনাবলী প্রযোজ্য হবে:
০৯। আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, চট্টগ্রাম বরাবরে আগামী ৩০/০৬/২০২৬ খ্রি. তারিখ বিকাল ৪.০০টার মধ্যে অফিস চলাকালীন জেলা পরিষদ, চট্টগ্রাম কার্যালয়ে সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না;
১০। আবেদনপত্রের সাথে আবেদনকারীকে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, চট্টগ্রাম-এর অনুকূলে তফসিলি ব্যাংক হতে ১০০/- (একশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে;
১১। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে;
১২। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে বিধি মোতাবেক আবেদন করতে হবে;
১৩। শূন্য পদ পূরণে প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণসহ নিয়োগ সংক্রান্ত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে;
১৪। প্রার্থীদের লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না;
১৫। আবেদনপত্রে বর্ণিত তথ্য যে কোন পর্যায়ে অসত্য/মিথ্যা প্রমাণিত হলে আবেদন/নিয়োগ বাতিল বলে গণ্য হবে
এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
১৬। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে;
১৭। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশতঃ নিয়োগ প্রক্রিয়া যে কোন পর্যায়ে স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
(চৌধুরী রওশন ইসলাম)
প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ, চট্টগ্রাম
ও আহ্বায়ক
নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বাছাই কমিটি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *