ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬: বিস্তারিত তথ্য ও নির্দেশিকা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬: বিস্তারিত ও পূর্ণাঙ্গ নির্দেশিকা
Yeasin NU Helpline-এর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি সার্কুলার ২০২৬ সংক্রান্ত নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ তথ্য নিচে তুলে ধরা হলো। যারা dhaka central university 7 college admission circular 2026-এর জন্য অপেক্ষা করছেন, এই নিবন্ধে central university admission circular 2026-এর বিজ্ঞান, কলা ও সমাজবিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের আবেদনের যোগ্যতা, আসন সংখ্যা, পরীক্ষার মানবণ্টন এবং কোটা সংক্রান্ত সকল তথ্য বিস্তারিতভাবে দেওয়া হয়েছে।
১. গুরুত্বপূর্ণ সময়সীমা ও তারিখ (Important Dates)
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মনে সবচেয়ে সাধারণ প্রশ্ন থাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি আবেদনের শেষ তারিখ এবং dcu admission apply last date কবে। সকল ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ সময়সীমা নিচে দেওয়া হলো:
- অনলাইনে আবেদনের সময়সীমা: ১০ জুন দুপুর ১২:০০ টা হতে ২০ জুন ২০২৬ রাত ১১:৫৯ টা পর্যন্ত।
- ন্যূনতম যোগ্যতা যাচাই এর সময়সীমা: ২১ জুন ২০২৬ রাত ১২:০০ টা থেকে ২৩ জুন ২০২৬ রাত ১১:৫৯ টা পর্যন্ত।
- আবেদন ফি জমা দেয়ার সময়সীমা: ১০ জুন ২০২৬ দুপুর ১২:০০ টা থেকে ২৭ জুন ২০২৬ রাত ১১:৫৯ টা পর্যন্ত।
- প্রবেশপত্র ডাউনলোড: ০৫ জুলাই ২০২৬ তারিখ থেকে সকল ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
- আসন বিন্যাস প্রকাশ: কলা ও সমাজবিজ্ঞান (০৮ জুলাই), বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা (১৪ জুলাই ২০২৬)।
- ভর্তির সময়সীমা: ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত।
- ক্লাস শুরুর তারিখ: ০৬ সেপ্টেম্বর ২০২৬।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কবে?
- কলা ও সমাজবিজ্ঞান ইউনিট: ১১ জুলাই ২০২৬ শনিবার, বিকাল ৩:০০ টা থেকে ৪:০০ টা পর্যন্ত।
- বিজ্ঞান ইউনিট: ১৭ জুলাই ২০২৬ শুক্রবার, সকাল ১১:০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত।
- ব্যবসায় শিক্ষা ইউনিট: ১৭ জুলাই ২০২৬ শুক্রবার, বিকাল ৩.০০ টা হতে ৪.০০ টা পর্যন্ত।
ফলাফল ও বিষয় বরাদ্দের তারিখ:
- ফলাফল প্রকাশ: ১৪ জুলাই (কলা ও সমাজবিজ্ঞান), ২০ জুলাই (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা)।
- বিষয় বরাদ্দ: ১৬-৩০ জুলাই (কলা ও সমাজবিজ্ঞান), ২২ জুলাই-০৬ আগস্ট (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা)।
২. ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি আবেদন যোগ্যতা
তিনটি ইউনিটের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি আবেদন যোগ্যতা নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো:
ক) বিজ্ঞান ইউনিট:
- ২০২০ থেকে ২০২৩ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৪ বা ২০২৫ সালে বিজ্ঞান শাখায় বা গার্হস্থ্য অর্থনীতিতে উচ্চ মাধ্যমিক/আলিম/ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ন্যূনতম ৭.০ হতে হবে।
খ) কলা ও সমাজবিজ্ঞান ইউনিট:
- ২০২০ থেকে ২০২৩ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৪ বা ২০২৫ সালে মানবিক/জেনারেল শাখায় উচ্চ মাধ্যমিক/আলিম বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ন্যূনতম ৬.০ হতে হবে।
গ) ব্যবসায় শিক্ষা ইউনিট:
- ২০২০ থেকে ২০২৩ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৪ বা ২০২৫ সালে ব্যবসায় শিক্ষা/বিজনেস ম্যানেজমেন্ট-এ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ন্যূনতম ৬.৫০ হতে হবে।
ঘ) O-Level/A-Level সমতা নিরূপণ (সকল ইউনিটের জন্য):
- IGCSE/O-level (২০২০-২০২৩) অন্তত ০৫টি বিষয়ে এবং IAL/A-Level (২০২৪/২০২৫) অন্তত ০২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
- মোট ০৭টি বিষয়ের মধ্যে ০৪টিতে অন্তত B গ্রেড ও ০৩টিতে অন্তত C গ্রেড থাকতে হবে (D গ্রেড গ্রহণযোগ্য নয়)।
- গ্রেড পয়েন্ট: A=5.0, B=4.0, C=3.5, D=0.0।
- ব্যবসায় শিক্ষার শর্ত: A-Level-এ Business Studies/Accounting/Economics/Mathematics-এর যেকোনো একটি থাকতে হবে।
৩. ভর্তি পরীক্ষা পদ্ধতি, নিয়মাবলি ও মানবণ্টন
- পদ্ধতি: পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে। মোট প্রশ্ন ১০০টি, সময় ১ ঘণ্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পাস নম্বর ন্যূনতম ৪০।
- পরীক্ষার হলের নিয়ম: কালো কালির বলপেন আনতে হবে। মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার ৩০ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে। OMR-এ ভুল করলে বা ঘষামাজা করলে বাতিল বলে গণ্য হবে।
ইউনিটভিত্তিক মানবণ্টন:
- বিজ্ঞান ইউনিট: পদার্থবিদ্যা (২৫) ও রসায়ন (২৫) বাধ্যতামূলক। বাকি ৫০ নম্বরের জন্য গণিত, জীববিজ্ঞান, অথবা ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা বা ইংরেজির যেকোনো দুটির উত্তর দিতে হবে (এইচএসসিতে পঠিত বিষয়ের ওপর ভিত্তি করে)।
- কলা ও সমাজবিজ্ঞান ইউনিট: বাংলা (২৫), ইংরেজি (২৫) এবং সাধারণ জ্ঞান (৫০)। (ইংরেজি/বাংলা বিভাগে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে ভর্তি পরীক্ষায় কমপক্ষে ১০ পেতে হবে। অর্থনীতি ও পরিসংখ্যানের জন্য এইচএসসিতে গণিত/অর্থনীতি থাকতে হবে। ইসলামিক স্টাডিজ ও আরবির জন্য দাখিল/আলিম পর্যায়ে সংশ্লিষ্ট বিষয় থাকা বাঞ্ছনীয়)।
- ব্যবসায় শিক্ষা ইউনিট: বাংলা (২০), ইংরেজি (২০), হিসাববিজ্ঞান (২০), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (২০), উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা ফিন্যান্স ও ব্যাংকিং (২০)। (A-Level-দের জন্য: English 25, Adv. English 25, এবং Business Studies/Accounting/Math/Econ থেকে যেকোনো দুটি 50)।
৪. মেধাস্কোর ও মেধাক্রম নির্ধারণ
মোট ১২০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে:
- সূত্র: (SSC জিপিএ × ২) + (HSC জিপিএ × ২) + ভর্তি পরীক্ষার নম্বর (১০০) = ১২০।
- সেকেন্ড টাইমার: ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণদের প্রাপ্ত স্কোর থেকে ২ (দুই) নম্বর বিয়োগ করা হবে।
- টাই-ব্রেকার: স্কোর সমান হলে ক্রমান্বয়ে ভর্তি পরীক্ষার নম্বর, ৪র্থ বিষয় ব্যতীত HSC জিপিএ, ৪র্থ বিষয়সহ HSC জিপিএ, ৪র্থ বিষয় ব্যতীত SSC জিপিএ এবং ৪র্থ বিষয়সহ SSC জিপিএ দেখা হবে। (কলা ইউনিটে প্রথমে বাংলা ও ইংরেজির গড় নম্বর দেখা হবে)।
৫. ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসন সংখ্যা (বিস্তারিত)
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ৭টি কলেজে লিঙ্গভিত্তিক আসন নীতি ও বিষয়ওয়ারী সম্পূর্ণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসন সংখ্যা নিচে দেওয়া হলো (মেধা ও কোটা মিলিয়ে মোট আসন):
(ঢাকা কলেজ শুধু ছাত্রদের জন্য, ইডেন ও বদরুন্নেসা শুধু ছাত্রীদের জন্য, বাকিগুলো ছাত্র-ছাত্রী উভয়ের জন্য)
ক) বিজ্ঞান ইউনিটভুক্ত আসন
- ১. ঢাকা কলেজ (মোট ৭৭৫): পদার্থবিদ্যা ৮০, রসায়ন ৮০, গণিত ৮১, উদ্ভিদবিজ্ঞান ৮০, প্রাণিবিদ্যা ৮০, ভূগোল ও পরিবেশ ১৩, মনোবিজ্ঞান ১৩, পরিসংখ্যান ৭২, বাংলা ৭২, ইংরেজি ৮১, ইতিহাস ১৩, দর্শন ১৩, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১৩, ইসলামিক স্টাডিজ ১৩, অর্থনীতি ১৩, রাষ্ট্রবিজ্ঞান ১৩, সমাজবিজ্ঞান ১৩, হিসাববিজ্ঞান ১৬, ব্যবস্থাপনা ১৬।
- ২. ইডেন মহিলা কলেজ (মোট ৮৭৬): পদার্থবিদ্যা ৮০, রসায়ন ৮০, গণিত ৮১, উদ্ভিদবিজ্ঞান ৮০, প্রাণিবিদ্যা ৮০, ভূগোল ও পরিবেশ ৭২, পরিসংখ্যান ৮১, মনোবিজ্ঞান ৭২, গার্হস্থ্য অর্থনীতি ৫৬, বাংলা ১৩, ইংরেজি ১৩, ইতিহাস ১৩, দর্শন ১৩, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১৩, ইসলামিক স্টাডিজ ১৩, অর্থনীতি ১৩, রাষ্ট্রবিজ্ঞান ১৩, সমাজবিজ্ঞান ১৩, সমাজকর্ম ১৩, হিসাববিজ্ঞান ১৬, ফিন্যান্স এন্ড ব্যাংকিং ১৬, ব্যবস্থাপনা ১৬, মার্কেটিং ১৬।
- ৩. সরকারি তিতুমীর কলেজ (মোট ৮২০): পদার্থবিদ্যা ৮০, রসায়ন ৮০, গণিত ৮১, উদ্ভিদবিজ্ঞান ৮০, প্রাণিবিদ্যা ৮০, পরিসংখ্যান ৮১, ভূগোল ও পরিবেশ ৭২, মনোবিজ্ঞান ১৩, বাংলা ১৩, ইংরেজি ১৩, ইতিহাস ১৩, দর্শন ৭২, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১৩, ইসলামিক স্টাডিজ ১৩, অর্থনীতি ১৩, রাষ্ট্রবিজ্ঞান ১৩, সমাজবিজ্ঞান ১৩, সমাজকর্ম ১৩, হিসাববিজ্ঞান ১৬, ফিন্যান্স এন্ড ব্যাংকিং ১৬, ব্যবস্থাপনা ১৬, মার্কেটিং ১৬।
- ৪. সরকারি বাঙলা কলেজ (মোট ৭৩৩): পদার্থবিদ্যা ৮০, রসায়ন ৮০, গণিত ৯০, উদ্ভিদবিজ্ঞান ৮০, প্রাণিবিদ্যা ৮০, মৃত্তিকাবিজ্ঞান ৮০, ভূগোল ও পরিবেশ ৭২, বাংলা ১৩, ইংরেজি ১৩, দর্শন ১৩, ইতিহাস ১৩, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১৩, ইসলামিক স্টাডিজ ১৩, অর্থনীতি ১৩, রাষ্ট্রবিজ্ঞান ১৩, সমাজকর্ম ১৩, হিসাববিজ্ঞান ১৬, ফিন্যান্স এন্ড ব্যাংকিং ১১, ব্যবস্থাপনা ১৬, মার্কেটিং ১১।
- ৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (মোট ৫৭৬): পদার্থবিদ্যা ৬০, রসায়ন ৬০, গণিত ৫৪, উদ্ভিদবিজ্ঞান ৬০, প্রাণিবিদ্যা ৬০, ভূগোল ও পরিবেশ ৫৪, মনোবিজ্ঞান ৫৪, গার্হস্থ্য অর্থনীতি ৪২, বাংলা ১১, ইংরেজি ১১, ইতিহাস ১১, দর্শন ১১, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১১, ইসলামিক স্টাডিজ ১১, অর্থনীতি ১১, রাষ্ট্রবিজ্ঞান ১১, সমাজবিজ্ঞান ১১, সমাজকর্ম ১১, হিসাব বিজ্ঞান ১১, ব্যবস্থাপনা ১১।
- ৬. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (মোট ৫২০): পদার্থবিদ্যা ৬০, রসায়ন ৬০, গণিত ৫৪, উদ্ভিদবিজ্ঞান ৬০, প্রাণিবিদ্যা ৬০, ভূগোল ও পরিবেশ ৫৪, মৃত্তিকাবিজ্ঞান ৬০, বাংলা ১১, ইংরেজি ১১, দর্শন ১১, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১১, ইসলামিক স্টাডিজ ১১, অর্থনীতি ১১, রাষ্ট্রবিজ্ঞান ১১, সমাজকর্ম ১১, হিসাববিজ্ঞান ১২, ব্যবস্থাপনা ১২।
- ৭. কবি নজরুল সরকারি কলেজ (মোট ৪৯৫): পদার্থবিদ্যা ৬০, রসায়ন ৬০, গণিত ৫৪, উদ্ভিদবিজ্ঞান ৬০, প্রাণিবিদ্যা ৬০, ভূগোল ও পরিবেশ ৫৪, বাংলা ১১, ইংরেজি ১১, ইতিহাস ১১, দর্শন ১১, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১১, ইসলামিক স্টাডিজ ১১, অর্থনীতি ১১, রাষ্ট্রবিজ্ঞান ১১, আরবি ১১, হিসাববিজ্ঞান ১২, ফিন্যান্স এন্ড ব্যাংকিং ১২, ব্যবস্থাপনা ১২, মার্কেটিং ১২।
খ) কলা ও সমাজবিজ্ঞান ইউনিটভুক্ত আসন
(এই ইউনিটে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গার্হস্থ্য অর্থনীতি, গণিত ও ব্যবসায় শিক্ষার কিছু বিষয় অন্তর্ভুক্ত)
- ঢাকা কলেজ: মোট ৬৮১টি আসন।
- ইডেন মহিলা কলেজ: মোট ৭৮৫টি আসন।
- সরকারি তিতুমীর কলেজ: মোট ৭৬৭টি আসন।
- সরকারি বাঙলা কলেজ: মোট ৭৬৫টি আসন।
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ: মোট ৪৬৫টি আসন।
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ: মোট ৫৯৩টি আসন।
- কবি নজরুল সরকারি কলেজ: মোট ৫২৯টি আসন।
গ) ব্যবসায় শিক্ষা ইউনিটভুক্ত আসন
(এই ইউনিটে ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং এবং কলা ও বিজ্ঞানের কিছু বিষয় অন্তর্ভুক্ত)
- ঢাকা কলেজ: মোট ২৩৪টি আসন।
- ইডেন মহিলা কলেজ: মোট ৪১৯টি আসন।
- সরকারি তিতুমীর কলেজ: মোট ৪১৫টি আসন।
- সরকারি বাঙলা কলেজ: মোট ৩৩৭টি আসন।
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ: মোট ১৫১টি আসন।
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ: মোট ১৫৫টি আসন।
- কবি নজরুল সরকারি কলেজ: মোট ২৮৬টি আসন।
(বি.দ্র: কোনো ইউনিটের কোটায় আসন পূরণ না হলে মেধা তালিকা থেকে এবং কোনো বিভাগে আসন পূরণ না হলে অন্য ইউনিট থেকে তা পূরণ করা হবে)
৬. কোটা ব্যবস্থা ও ফি
- আবেদন ও নিশ্চায়ন ফি: প্রাথমিক ভর্তি পরীক্ষার ফি ৮০০ টাকা এবং ভর্তির নিশ্চায়ন ফি সোনালী বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে।
- কোটা: মোট আসনের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান (৫%), উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (১%), হরিজন ও দলিত (১%) এবং প্রতিবন্ধী- দৃষ্টি, বাক, শ্রবণ, শারীরিক ও নিউরো-ডেভেলপমেন্টাল (১%) কোটা সংরক্ষিত।
- হিজড়া (তৃতীয় লিঙ্গ) সম্প্রদায় সমাজসেবা অধিদপ্তরের পরিচয়পত্র সাপেক্ষে বিশেষ বিবেচনায় ভর্তির সুযোগ পাবেন।
- পোষ্য (Ward) এবং খেলোয়াড় (বিকেএসপি) কোটায় ভর্তিকৃতরা নির্ধারিত আসনের অতিরিক্ত হিসেবে গণ্য হবেন। কোটার স্বপক্ষে মূল প্রমাণক ও সনদপত্র সাক্ষাৎকার ও কলেজ অফিসে জমা দিতে হবে।
৭. চূড়ান্ত ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র
চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর কলেজ অফিসে পে-স্লিপসহ নিচের কাগজপত্র জমা দিতে হবে: ১. মূল নম্বরপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি (SSC ও HSC)। ২. সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র। ৩. এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি। ৪. এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং ৫ কপি পাসপোর্ট সাইজ ছবি। ৫. অভিভাবকের বাৎসরিক আয়ের সনদ (কলা ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য)। ৬. অনলাইনে পূরণকৃত Choice Form এবং কোটার প্রমাণপত্র (যদি থাকে)।
যারা অফিশিয়াল নির্দেশিকাটি সংগ্রহ করতে চান, তারা অনলাইনে dcu admission circular 2026 pdf download করে নিতে পারেন। ভর্তি সংক্রান্ত যেকোনো নিয়ম পরিবর্তন বা পরিবর্ধনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।



























