ডিগ্রী ও ফাজিল ১ম বর্ষ উপবৃত্তির আবেদনের সময় বৃদ্ধি করলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, জানুন বিস্তারিত
জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (ডিগ্রী ও ফাজিল ১ম বর্ষ) শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য তথ্য । প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক পরিচালিত উপবৃত্তির অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে । Yeasin NU Helpline-এর পক্ষ থেকে শিক্ষার্থীদের সুবিধার্থে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।
বর্ধিত সময়সূচি
- অনলাইনে শিক্ষার্থীদের আবেদনের শেষ সময়: ১৪ জুন ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ।
- প্রতিষ্ঠান কর্তৃক ফরোয়ার্ড করার শেষ সময়: ২১ জুন ২০২৬ তারিখের পরিবর্তে ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ।
আবেদনের পদ্ধতি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা
- আবেদনের লিংক: শিক্ষার্থীদের সরাসরি https://estipend.pmeat.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে ।

