ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ:( Small Farmers Development Foundation (SFDF) Job Circular 2026) ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন সম্প্রতি লোকবল নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা আমাদের এই সাইটে আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ বিজ্ঞপ্তির বিবরণ দিয়েছি।
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন জব সার্কুলার 2026: ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ওয়েবসাইটে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেক বেকার লোক ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন চাকরি করতে চায়। এটি বেকার ব্যক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর। এটি বেকার মানুষের জন্য একটি দুর্দান্ত সুযোগ। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তবে অল্প সময়ের মধ্যে আপনার আবেদন জমা দেওয়া উচিত। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন তে চাকরি বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় সরকারি চাকরি। আপনি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আমাদের govtjobscircular.net-এ জানতে পারবেন। দয়া করে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সকল নিয়মাবলী/নির্দেশনার বিবরণ যাচাই করুন এবং যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার সাথে উক্ত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতার সাথে মেলে তবে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদন ফরম পূরণ সংক্রান্ত নির্দেশনা/নিয়মাবলী অনুসরণ পূর্বক যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন। আবেদন পত্র পূরণের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কোনরূপ ভুল না হয় এবং আবেদন পত্র জমাদান করার পূর্বে প্রার্থী নিজে তথ্য সঠিক সে বিষয়ে শতভাগ নিশ্চিত হবেন।
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আপনি কি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সন্ধান করছেন? আজ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন কাজের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির চিত্র, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পরীক্ষার ফলাফল, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটি পরীক্ষা করতে পারেন। আপনি আমাদের ওয়েবসাইটে সকল চাকরির খবর, চাকরির পরীক্ষার সময়সূচি, চাকরির পরীক্ষার ফলাফল পাবেন। আমরা প্রতিদিন বিভিন্ন ধরণের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছি।
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আমরা আপনাকে জানাতে পেরে খুব খুশি যে, সম্প্রতি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরির বিজ্ঞপ্তিটি হলো: ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন । আপনি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ, আবেদনের প্রক্রিয়া, আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, শূন্যপদের সংখ্যা ও সকল নির্দেশনাবলী/নিয়মাবলী তথ্য উত্স প্রয়োগ করতে পারেন। আপনি যদি নিজেকে সঠিক প্রার্থী মনে করেন তবে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন অংশ হতে যত তাড়াতাড়ি সম্ভব দেরি করবেন না। চাকরির বিবরণটি সাবধানে পড়ুন আমরা নিম্নে আপনাকে বিস্তারিত দেখাব।
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ:
| প্রতিষ্ঠানের নাম: | ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন |
| শূন্যপদের সংখ্যা: | ৪৪টি |
| আবেদনের শুরু তারিখ: | ২৮-০৬-২০২৬খ্রি., সকাল: ১০:০০টা। |
| আবেদনের শেষ তারিখ: | ২৭-০৭-২০২৬খ্রি., বিকাল: ৫:০০টা। |
| আবেদনের পদ্ধতি: | আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে http://sfdf.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। |
| সূত্র: | সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট। |
| ওয়েবসাইট: | https://sfdf.gov.bd/ |
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান “ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন” এর স্থায়ী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে ফাউন্ডেশনের নিম্নোক্ত বেতন গ্রেডে সরাসরি জনবল নিয়োগ ও প্যানেলভুক্তির লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://sfdf.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না:
| পদের নাম ও বেতন গ্রেড (বেতনক্রমসহ) | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা (০১-০৬-২০২৬ তারিখে) |
| ১। উপজেলা ব্যবস্থাপক বেতন গ্রেড-১০ টা: ১৬০০০-৩৮৬৪০/- | ১০ | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর/সমমান ডিগ্রি। সরকারি/ বেসরকারী সংস্থার দারিদ্র্য বিমোচন/ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসহ স্নাতক/সমমান ডিগ্রিধারী ০৩ বৎসরের অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞানসম্পন্ন বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর। |
| ২। মাঠ কর্মকর্তা বেতন গ্রেড-১৪ টা: ১০২০০-২৪৬৮০/- | ২৫ | উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রি। সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর। |
| ৩। অফিস সহকারী-কাম- ডাটা-এন্ট্রি অপারেটর বেতন গ্রেড-১৪ টা: ১০২০০-২৪৬৮০/- | ০৭ | উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা পাস। তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে দক্ষতা নিরূপণ পরীক্ষায় (Aptitude Test) উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। |
| ৪। ড্রাইভার বেতন গ্রেড-১৪ টা: ১০২০০-২৪৬৮০/- | ০২ | কোন শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কোন স্কুল হইতে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কমপক্ষে ০২ (দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। |
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনের শর্তাবলি:
১. বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বিপরীতে প্রদত্ত সর্বোচ্চ বয়সসীমা ০১-০৬-২০২৬ তারিখ পর্যন্ত গণনা করতে হবে এবং একই তারিখে বর্ণিত পদের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ বছর হতে হবে। বয়স নিরুপনের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিভাগীয় প্রার্থী বলতে এসএফডিএফ-এ কর্মরত কর্মকর্তা/কর্মচারীকে বুঝাবে। ২. আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৮-০৬-২০২৬ তারিখ সকাল ১০:০০ টা হতে ২৭-০৭-২০২৬ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করতে হবে। সরাসরি/ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। ৩. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এসব কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই জমা দিতে হবে: অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি। সদ্য তোলা ৪ (চার) কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র ও সর্বশেষ কর্মস্থলের কর্তৃপক্ষের নিকট থেকে বেতন-ভাতার প্রমাণক (কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ফোন নম্বর উল্লেখসহ), জন্মনিবন্ধন সনদপত্র/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি এবং স্থায়ী ঠিকানার সমর্থনে নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ফোন নম্বর উল্লেখসহ)। ৪. প্রার্থীকে অনলাইন আবেদন ফরমে তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার অংশ আবশ্যিকভাবে পূরণ করতে হবে। ৫. অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য, নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য/ভুয়া/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে আবেদনপত্র, নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। ৬. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ৭. আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। ৮. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা নিয়োগ প্রদানের সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। ৯. এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং বর্ণিত নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ফাউন্ডেশনের ওয়েব সাইট (www.sfdf.gov.bd) এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইট (www.rdcd.gov.bd) এ পাওয়া যাবে। ১০. স্মারক নং-৪৭.৬৫.০০০০.০৬১.১১.১০৬.২৩.২৪৫৪; তারিখ: ০৩-১০-২০২৩খ্রি. এর মাধ্যমে ০৪-১০-২০২৩ তারিখে ‘দৈনিক ইত্তেফাক’ ও ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ এবং স্মারক নং-৪৭.৬৫.০০০০.০৬১.১১.১১৭.২৪.১০১৪; তারিখ: ১৪-০৫-২০২৫খ্রি. এর মাধ্যমে ১৬-০৫-২০২৫ তারিখে ‘দৈনিক আমার দেশ’ ও ১৭-০৫-২০২৫ তারিখে ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যে সকল প্রার্থী আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:
- পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://sfdf.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
- Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮-০৬-২০২৬খ্রি., সকাল: ১০:০০টা।
- Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭-০৭-২০২৬খ্রি., বিকাল: ৫:০০টা।
- উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষর সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
- Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
- প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে প্রমাণক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতা বিষয়টি নিশ্চিত করে PDF copy ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant’s copy প্রার্থী রঙ্গিন প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে কোনো Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ এবং Teletalk এর সার্ভিস চার্জ নিম্নবর্ণিত ছক অনুযায়ী অফেরতযোগ্য টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন:
| ক্রমিক নং | পদের নাম | বেতন গ্রেড | পরীক্ষার ফি | টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাটসহ | মোট |
| ১. | উপজেলা ব্যবস্থাপক | ১০ | ২০০/- | ২৩/- | ২২৩/- |
| ২. | মাঠ কর্মকর্তা | ১৪ | ১০০/- | ১২/- | ১১২/- |
| ৩. | অফিস সহকারী-কাম-ডাটা-এন্ট্রি অপারেটর | ১৪ | ১০০/- | ১২/- | ১১২/- |
| ৪. | ড্রাইভার | ১৪ | ১০০/- | ১২/- | ১১২/- |
| ৫. | অনগ্রসর নাগরিক: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ | ৫০/- | ৬/- | ৫৬/- |
বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি এবং Teletalk এর সার্ভিস চার্জ জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: SFDFUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: SFDF ABCDEF Reply: Applicant’s Name, Tk-223/112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type SFDFYesPIN and Send to 16222.
দ্বিতীয় SMS: SFDFYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: SFDF YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for SFDF Application for post Name User ID is (ABCDEF) PIN and Password (xxxxxxxx)
- প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে https://sfdf.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
- SMS-এর প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
- শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। User ID জানা থাকলে: SFDFHelpUserUser ID & Send to 16222 নম্বরে। (Example: SFDF Help User ABCDEF & send to 16222) PIN Number জানা থাকলে: SFDFHelpPINPIN No & Send to 16222 নম্বরে। (Example: SFDF Help PIN 12345678 & send to 16222)
- বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও https://sfdf.gov.bd ওয়েবসাইটে, https://rdcd.gov.bd এবং https://sfdf.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/sfdf ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে।
- অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
- Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক মোবাইল থেকে ১২১ এ কল করা যাবে অথবা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেইজে https://www.facebook.com/alljobsbdteletalk প্রবেশ করে মেসেজ এ যোগাযোগ করা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd এই ই-মেইলে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: SFDF, Post Name, Applicant’s User ID ও Contract number অবশ্যই উল্লেখ করতে হবে)।
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর ডিক্লারেশন ও অন্যান্য তথ্য:
- ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা/চাকরি বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
- Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
- শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

