ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ: (Dhaka University of Engineering and Technology DUET Job Circular 2026)সম্প্রতি লোকবল নিয়োগ দেওয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২০টি ক্যাটাগরিতে ৩৩জনকে নিয়োগ দেবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর রাজস্ব খাতের নিম্নবর্ণিত শূণ্য পদগুলি সম্পূর্ণরূপে অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্ত নিম্নোক্ত শর্তাধীনে ও নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাইতেছে।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
০১।
সহযোগী অধ্যাপক (ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ)
- বেতন স্কেল ও গ্রেড (২০১৫ অনুযায়ী): ৮: ৫০,০০০-৭১,২০০/- (গ্রেড-৪)
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- সাধারণ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- (a) The candidate must possess a CGPA of minimum 4.0 (in the scale of 5.0) or equivalent in SSC/equivalent examination;
- (b) The candidate must possess a CGPA of minimum 4.0 (in the scale of 5.0) or equivalent in HSC/equivalent examination;
- Or, The candidate must possess a CGPA of minimum 3.0 (in the scale of 4.0) or equivalent in Diploma in Engineering or equivalent degree.
- অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- (a) The candidate must possess a First Class B.Sc. Engg. degree or equivalent and an M.Sc. Engg./M. Engg. or an equivalent degree in relevant branch from a recognized University/Institution plus 12 years of professional experience of which 6 years in active teaching in the post of Assistant Professor and/or above;
- Or, The candidate must possess a First Class B.Sc. Engg. degree or equivalent in relevant branch of engineering and a Ph.D. or equivalent degree in relevant discipline from a recognized University/Institution plus 7 years of professional experience of which 3 years in active teaching in the post of Assistant Professor and/or above;
- (b) All candidates must have at least 2 numbers of publications.
০২।
সহযোগী অধ্যাপক (গণিত বিভাগ)
- বেতন স্কেল ও গ্রেড: ৮:৫০,০০০-৭১,২০০/- (গ্রেড-৪)
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- সাধারণ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- (a) The candidate must possess a CGPA of minimum 4.0 (in the scale of 5.0) or equivalent in SSC/equivalent examination;
- (b) The candidate must possess a CGPA of minimum 4.0 (in the scale of 5.0) or equivalent in HSC/equivalent examination;
- Or, The candidate must possess a CGPA of minimum 3.0 (in the scale of 4.0) or equivalent in Diploma in Engineering or equivalent degree.
- অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- (a) The candidate must possess a Masters or an equivalent degree with First Class both in B.Sc. (Hons) and M.Sc. or equivalent degree in relevant branch and an M. Phil or an equivalent degree from a recognized University/Institution plus 12 years of professional experience of which 6 years in active teaching in the post of Assistant Professor and/or above.
- Or, The candidate must possess a Masters or an equivalent degree with First Class both in B.Sc. (Hons) and M.Sc. or equivalent degrees in relevant branch and Ph.D. or an equivalent degree in relevant discipline from recognized University/Institution plus 7 years of professional experience of which 3 years in active teaching in the post of Assistant Professor and/or above.
- (b) All candidates must have at least 2 numbers of of publications.
০৩।
ডেপুটি কম্পট্রোলার (অডিট) – অডিট সেল
- বেতন স্কেল ও গ্রেড: ৮: ৪৩,০০০-৬৯,৮৫০/- (গ্রেড-৫)
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রার্থীকে সকল পর্যায়ে কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণী বা ইহার সমতুল্য জিপিএ সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হইতে কমার্স/ব্যবসায় প্রশাসনে কমপক্ষে মাস্টার্স বা এইচএসসি এর পর ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রীধারী এবং ১ম শ্রেণীর পদে অর্থ, বাজেট ও হিসাব বিভাগে কমপক্ষে ১০ (দশ) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন হইতে হইবে, তন্মধ্যে সহকারী কম্পট্রোলার (গ্রেড নং-৭)/ সমমান বা তদুর্ধ পদে অবশ্যই ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে। সি.এ/সিএমএ বা ইহার সমমানের পেশাগত যোগ্যতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও ডাটাবেস-এর কাজে অভিজ্ঞ ও সক্ষম/ বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড বা অনুরূপ কোন প্রতিষ্ঠানের কাজে অভিজ্ঞতাসম্পন্ন হলে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে।
- অথবা, প্রার্থীকে সকল পর্যায়ে কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণী বা ইহার সমতুল্য জিপিএ সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হইতে কমার্স/ব্যবসায় প্রশাসনে কমপক্ষে মাস্টার্স বা এইচএসসি এর পর ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রীধারী এবং অর্থ, বাজেট ও হিসাব বিভাগে কর্মকর্তা হিসাবে কমপক্ষে ১৫ (পনের) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন হইতে হইবে, তন্মধ্যে ১ম শ্রেণীর পদে ৭ (সাত) বৎসর এবং সহকারী কম্পট্রোলার (গ্রেড নং-৭)/সমমান বা তদুর্ধ পদে অবশ্যই ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে। সি.এ/সিএমএ বা ইহার সমমানের পেশাগত যোগ্যতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও ডাটাবেস-এর কাজে অভিজ্ঞ ও সক্ষম/ বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড বা অনুরূপ কোন প্রতিষ্ঠানের কাজে অভিজ্ঞতাসম্পন্ন হলে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে।
০৪।
সিস্টেম এ্যানালিস্ট – আইসিটি সেল
- বেতন স্কেল ও গ্রেড: ৮: ৪৩,০০০-৬৯,৮৫০/- (গ্রেড-৫)
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রার্থীর সকল পর্যায়ে কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণী বা ইহার সমতুল্য জিপিএ সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান হইতে বি.এসসি, ইঞ্জিনিয়ারিং/ চার বৎসর মেয়াদী বি.এসসি, অনার্স ইন কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজী/ সফ্টওয়্যার/ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স/ এ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স ডিগ্রীসহ ওরাকল/ লিনাক্স/সান সোলারিস/মাইক্রোসফট এর উপর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদেয় সনদপত্র থাকিতে হইবে। প্রার্থীর ডাটাবেজ প্রোগ্রামিং (ওরাকল/মাই এসকিউএল) এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট/ মেইনটেন্যান্স (পিএইচপি/এইচটিএমএল) এ অভিজ্ঞতাসহ লিনাক্স/ উইনডোজ এনটি এনভায়রনমেন্টে কাজ করার অভিজ্ঞতা থাকিতে হইবে। প্রার্থীর আইসিটি সংশ্লিষ্ট কাজে প্রথম শ্রেণীর কর্মকর্তা (গ্রেড-৯) হিসাবে ০৮ (আট) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে যাহার মধ্যে কম্পিউটার প্রোগ্রামার/ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অথবা সমমানের পদে (গ্রেড-৬) ০৪ (চার) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
- অথবা, প্রার্থীর সকল পর্যায়ে কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণী বা ইহার সমতুল্য জিপিএ সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান হইতে তিন বৎসর মেয়াদী বি.এসসি, অনার্স ইন কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজী/ সফটওয়্যার/ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ এ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স ডিগ্রীসহ এম.এসসি, ডিগ্রী থাকিতে হইবে। প্রার্থীর ওরাকল/ লিনাক্স/ সান সোলারিস/ মাইক্রোসফট এর উপর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদেয় সনদপত্র থাকিতে হইবে। প্রার্থীর ডাটাবেজ প্রোগ্রামিং (ওরাকল/মাই এসকিউএল) এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট/ মেইনটেন্যান্স (পিএইচপি/ এইচটিএমএল) এ অভিজ্ঞতাসহ লিনাক্স/ উইনডোজ এনটি এনভায়রনমেন্টে কাজ করার অভিজ্ঞতা থাকিতে হইবে। প্রার্থীর আইসিটি সংশ্লিষ্ট কাজে প্রথম শ্রেণীর কর্মকর্তা (গ্রেড-৯) হিসাবে ০৮ (আট) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে যাহার মধ্যে কম্পিউটার প্রোগ্রামার/ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অথবা সমমানের পদে (গ্রেড-৬) ০৪ (চার) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
- উভয় ক্ষেত্রে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকিলে ৬ষ্ঠ গ্রেডে ২(দুই) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
০৫।
প্রভাষক (উচ্চতর পদের বিপরীতে) – কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ
- বেতন স্কেল ও গ্রেড: ৬: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- সাধারণ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- (a) The candidate must possess a CGPA of minimum 4.0 (in the scale of 5.0) or equivalent in SSC/equivalent examination;
- (b) The candidate must possess a CGPA of minimum 4.0 (in the scale of 5.0) or equivalent in HSC/equivalent examination;
- Or, The candidate must possess a CGPA of minimum 3.0 (in the scale of 4.0) or equivalent in Diploma in Engineering or equivalent degree.
- অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- The candidate must possess a CGPA of minimum 3.7 (in the scale of 4.0) or equivalent in B.Sc. Engg, or equivalent degree in relevant branch of engineering from any recognized University/Institution.
- Or, The candidate must possess a CGPA of minimum 3.5 (in the scale of 4.0) or equivalent and must secure the merit position in the top 3 rank in B.Sc. Engg. or equivalent degree in relevant branch of engineering from any recognized University/ Institution.
০৬।
টেকনিক্যাল অফিসার – টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
- বেতন স্কেল ও গ্রেড: ৬: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রার্থীকে সকল পর্যায়ে ২য় বিভাগ/শ্রেণী বা ইহার সমতুল্য জিপিএ সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে বি এস সি ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য ডিগ্রী থাকিতে হইবে
- অথবা, প্রার্থীকে সকল পর্যায়ে ২য় বিভাগ/শ্রেণী বা ইহার সমতুল্য জিপিএ সহ কোন স্বীকৃত বোর্ড বা ইহার সমতুল্য প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী সহ সহকারী টেকনিক্যাল অফিসার বা সমমানের পদে কমপক্ষে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
০৭।
সহকারী টেকনিক্যাল অফিসার – পুরকৌশল বিভাগ
- বেতন স্কেল ও গ্রেড: ৮: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে সকল পর্যায়ে কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণী বা ইহার সমতুল্য জিপিএ সহ কোন স্বীকৃত শিক্ষা বোর্ড বা ইহার সমতুল্য শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট টেকনোলজিতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ধারী হইতে হইবে।
০৮।
সহকারী সেকশন অফিসার – টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
- বেতন স্কেল ও গ্রেড: ৮: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে সকল পর্যায়ে কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণী বা ইহার সমতুল্য জিপিএ সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রী থাকিতে হইবে।
০৯।
সিনিয়র অফিস এ্যসিসটেন্ট কাম কম্পিউটার অপারেটর – টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
- বেতন স্কেল ও গ্রেড: ৮: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রার্থীকে সকল পর্যায়ে কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণী বা ইহার সমতুল্য জিপিএ সহ স্নাতক ডিগ্রীধারী হইতে হইবে এবং দাপ্তরিক/কম্পিউটার অপারেশনের কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে। এম এস ওয়ার্ড, এক্সেল ইত্যাদি সফট্ওয়ার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। কম্পিউটারে টাইপিং-এ ইংরেজীতে প্রতি মিনিটে ৪৫ (পঁয়তাল্লিশ) শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ২৫ (পঁচিশ) শব্দ এর গতি সম্পন্ন হইতে হইবে।
- অথবা, প্রার্থীকে সকল পর্যায়ে কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণী বা ইহার সমতুল্য জিপিএ সহ কোন স্বীকৃত বোর্ড হইতে এইচ.এস.সি অথবা ডিপ্লোমা-ইন-কমার্স পাশ সহ কম্পিউটারে টাইপিং-এ ইংরেজীতে প্রতি মিনিটে ৪৫ (পঁয়তাল্লিশ) শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ২৫ (পঁচিশ) শব্দ এর গতি সম্পন্ন হইতে হইবে এবং দাপ্তরিক/কম্পিউটার অপারেশনের কাজে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে। এম এস ওয়ার্ড, এক্সেল ইত্যাদি সফটওয়ার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।
১০।
ডাটা এন্ট্রি অপারেটর – আইসিটি সেল
- বেতন স্কেল ও গ্রেড: ৮: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ১। প্রার্থীকে সকল পর্যায়ে কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণী বা ইহার সমতুল্য জিপিএ সহ বিএসসি ডিগ্রীধারী হইতে হইবে এবং কম্পিউটার অপারেশন MS (Word, Excel, Internet Data Base) এর কাজে ৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।
- ২। কম্পিউটারে টাইপিং-এ ইংরেজীতে প্রতি মিনিটে ৪৫ (পঁয়তাল্লিশ) শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ৩০ (ত্রিশ) শব্দ এর গতি সম্পন্ন হইতে হইবে।
- ৩। কম্পিউটার মেরামত ও সাচিবিক কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।
১১।
ক) টেকনিশিয়ান (তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ), খ) ল্যাব সহকারী (ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং), গ) ল্যাব টেকনিশিয়ান (ফ্যাব ল্যাব)
- বেতন স্কেল ও গ্রেড: ৮: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
- পদ সংখ্যা: প্রতিটি পদের জন্য ০১ (এক) টি করে
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ১। কোন স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোক) উত্তীর্ণ অথবা সংশ্লিষ্ট বিষয়ে তদূর্ধ্ব ডিগ্রী।
- অথবা, কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (বিজ্ঞান) বা সমমানসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম ২(দুই) বৎসরের অভিজ্ঞতা।
- অথবা, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (বিজ্ঞান) বা সমমান উত্তীর্ণের পর স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে ২(দুই) বৎসর মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ (জাতীয় দক্ষতামান ২ এবং ৩ উত্তীর্ণ)।
- ২। প্রার্থীকে শিক্ষা জীবনের সকল পর্যায়ে কমপক্ষে জিপিএ ২.৭৫/সমমান থাকিতে হইবে।
১২।
ড্রাইভার – পরিচালক (যানবাহন) অফিস
- বেতন স্কেল ও গ্রেড: ৮০ ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রার্থীকে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমতুল্য জিপিএ সহ এসএসসি বা ইহার সমতুল্য পরীক্ষা পাশ হইতে হইবে। বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ মটর ড্রাইভিং লাইসেন্সসহ ৩ (তিন) বৎসর চাকুরীর বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। ভারী মটর ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
- অথবা, প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশসহ বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ মটর ড্রাইভিং লাইসেন্সধারী সহ ৫ (পাঁচ) বৎসর চাকুরীর বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। ভারী মটর ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
- খ) প্রার্থীকে ৬/৬ দৃষ্টি শক্তিসহ সুস্বাস্থের অধিকারী হইতে হইবে।
- গ) যানবাহন রক্ষণাবেক্ষণ ও লগবই লেখার অভিজ্ঞতা থাকিতে হইবে।
১৩।
লিফটম্যান/অপারেটর – প্রকৌশল অফিস
- বেতন স্কেল ও গ্রেড: ৮:৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
- পদ সংখ্যা: ১০ (দশ) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রার্থীকে এসএসসি/সমমানের পরীক্ষায় নুন্যতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫.০০ স্কেলে ৩.০০ সহ পাশ হইতে হইবে সেই সংগে লিফট অপারেশন ও রক্ষণাবেক্ষণ কাজে কমপক্ষে ৪ (চার) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।
- অথবা, প্রার্থীকে এসএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫.০০ স্কেলে ৩.০০ সহ পাশ হইতে হইবে। প্রার্থীকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/জেনারেল মেকানিক্স/মেশিন টুলস অপারেশন-এ ৩৬০ ঘন্টার বা ০৬ মাসের শর্ট কোর্স সম্পন্ন করা থাকিতে হইবে। সেই সংগে লিফট অপারেশন ও রক্ষণাবেক্ষণ কাজে কমপক্ষে ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।
- অথবা, প্রার্থীকে এসএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫.০০ স্কেলে ৩.০০ সহ পাশ হইতে হইবে। প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত জেনারেল ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/জেনারেল মেকানিক্স/মেশিন টুলস অপারেশন-এ ২(দুই) বছরের ট্রেড কোর্স থাকিতে হইবে। সেই সংগে লিফট অপারেশন ও রক্ষাণাবেক্ষণ কাজে কমপক্ষে ০১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।
১৪।
গ্রাউন্ডসম্যান – পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অফিস
- বেতন স্কেল ও গ্রেড: ৮:৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রার্থীকে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এস এস সি বা ইহার সমতুল্য পরীক্ষায় পাশ হইতে হইবে।
- অথবা, প্রার্থীকে ৮ম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
১৫।
অফিস সহায়ক – ক) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, খ) গণিত বিভাগ
- বেতন স্কেল ও গ্রেড: ৮:৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
- পদ সংখ্যা: ০১ (এক) টি করে (মোট ০২ টি)
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এস এস সি বা ইহার সমতুল্য পরীক্ষায় পাশ হইতে হইবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে।
১৬।
নিরাপত্তা প্রহরী – নিরাপত্তা শাখা, রেজিস্ট্রার অফিস
- বেতন স্কেল ও গ্রেড: ৮০ ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
- পদ সংখ্যা: ০৪ (চার) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রার্থীকে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এস এস সি বা ইহার সমতুল্য পরীক্ষায় পাশ হইতে হইবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে।
- অথবা, প্রার্থীকে সরকারী/আধা-সরকারী/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩(তিন) বৎসরের অভিজ্ঞতা সহ কমপক্ষে ৮ম শ্রেণী বা ইহার সমতুল্য পরীক্ষায় পাশ হইতে হইবে।
১৭।
পরিচ্ছন্নতা কর্মী – নিরাপত্তা শাখা, রেজিস্ট্রার অফিস
- বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
- পদ সংখ্যা: ০২ (দুই) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রার্থীকে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এস এস সি বা ইহার সমতুল্য পরীক্ষায় পাশ হইতে হইবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে।
- অথবা, প্রার্থীকে সরকারী/আধা-সরকারী/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা সহ কমপক্ষে ৮ম শ্রেণী বা ইহার সমতুল্য পরীক্ষায় পাশ হইতে হইবে।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর শর্তাবলী:
১। আগ্রহী প্রার্থীকে আগামী ০৭/০৬/২০২৬ খ্রি. তারিখ রবিবার রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করিতে হইবে। ২। আবেদনকারী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://career.duetbd.org/) প্রবেশ করিয়া Create Applicant Account এ ক্লিক করিয়া প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক একটি একাউন্ট তৈরী করিয়া প্রার্থীত পদের আবেদনপত্র Submit করিতে হইবে এবং How to pay বাটনে ক্লিক করিয়া প্রার্থীকে প্রার্থীত পদের জন্য আবেদন ফি বাবদ ক্রমিক নং- ০১ হইতে ০৬ এ বর্ণিত পদের জন্য ২০০/- টাকা, ক্রমিক নং- ০৭ হইতে ০৮ এ বর্ণিত পদের জন্য ১৫০/- টাকা, ক্রমিক নং- ০৯ হইতে ১৩ এ বর্ণিত পদের জন্য ১০০/- টাকা এবং ক্রমিক নং- ১৪ হইতে ১৭ এ বর্ণিত পদের জন্য ৫০/- টাকা পেমেন্ট সম্পর্কিত নির্দেশনা অনুসরণপূর্বক ওয়েবসাইটে (https://career.duetbd.org/) উল্লেখিত মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে পরিশোধ করিতে হইবে। ৩। ক্রমিক নং ০১ হইতে ০৪ এ বর্ণিত পদের জন্য Online-এ আবেদনপত্র Submit করিবার পর Online-এ Generated আবেদনপত্র Print করিয়া ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ সকল সনদপত্র ও অন্যান্য ডকুমেন্ট (সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রদত্ত চরিত্র সম্পর্কিত প্রসংশাপত্র, শিক্ষাগত যোগাতা, অভিজ্ঞতার সনদপত্রাদি ও নম্বরপত্রের সত্যায়িত কপি) এর হার্ড কপি ক্রমিক নং ০১ হইতে ০২ এ বর্ণিত পদের জন্য ১০ সেট এবং ক্রমিক নং ০৩ হইতে ০৪ এ বর্ণিত পদের জন্য ০৭ সেট করিয়া পূর্ণাঙ্গ আবেদন আগামী ০৭/০৬/২০২৬ খ্রি. তারিখ রবিবার বিকাল ৩:০০ ঘটিকার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে “রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর” অফিসের ডেসপাস শাখা (৭০৪-নং কক্ষ) শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবন বরাবর পৌঁছাইতে হইবে।
ক্রমিক নং ০৫ হইতে ১৭ এ বর্ণিত পদের জন্য Online-এ আবেদনপত্র Submit করিবার পর Online-এ Generated আবেদনপত্রের সহিত সকল সনদপত্র ও অন্যান্য ডকুমেন্ট (সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রদত্ত চরিত্র সম্পর্কিত প্রসংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্রাদি ও নম্বরপত্রের সত্যায়িত কপি) এর সফট কপি একত্রে ০১ টি pdf ফাইল করিয়া recruitmentduet@duet.ac.bd বরাবর ০৭/০৬/২০২৬ খ্রি. তারিখ রবিবার এর মধ্যে Application ID ও পদের নাম Subject এর ঘরে উল্লেখপূর্বক ই-মেইল প্রেরণ করিতে হইবে।
৪। পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের https://www.duet.ac.bd/notice/career-notices এই লিংকে পাওয়া যাইবে। ৫। ক্রমিক নং- ০৬ হইতে ১৭ এ বর্ণিত পদের জন্য প্রার্থীদের বয়সসীমা নূন্যতম ১৮ (আঠারো) বৎসর এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর হইতে হবে। অত্র বিশ্ববিদ্যালয়ের কর্মরতদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। ৬। চাকরিরত প্রার্থীদের আবেদনপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করিতে হইবে। ৭। অত্র বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা (বিভাগ/শ্রেণী) বা ইহার সমতুল্য জিপিএ বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী শিখিল করা যাইতে পারে। ৮। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসহ অন্যান্য সকল তথ্য পূর্ণাঙ্গরূপে প্রদান করিতে হইবে। অন্যথায় অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলিয়া গণ্য হইবে। ৯। যোগ্য/প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান টেলিফোন/এসএমএস-এর মাধ্যমে জানানো হইবে। লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না। ১০। লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় আবেদনকারীকে সকল সনদ ও সংশ্লিষ্ট পত্রাদির মূল কপিসহ Online-এ Generated আবেদনপত্র Print করিয়া ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ সকল সনদপত্র ও অন্যান্য ডকুমেন্ট (সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রদত্ত চরিত্র সম্পর্কিত প্রসংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্রাদি ও নম্বরপত্রের সত্যায়িত কপি) এর হার্ড কপি ক্রমিক নং ০৫ হইতে ০৮ এ বর্ণিত পদের জন্য ০৭ (সাত) সেট এবং ক্রমিক নং ০৯ হইতে ১৭ এ বর্ণিত পদের জন্য ০৫ (পাঁচ) সেট করিয়া পূর্ণাঙ্গ আবেদনপত্রসহ উপস্থিত থাকিতে হইবে। ১১। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করিতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করিতে বাধ্য থাকিবে না। দরখাস্তের সঙ্গে দাখিলকৃত কোন কাগজপত্র/পে-অর্ডার/ডিডি/মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে পরিশোধিত অর্থ ফেরত প্রদান করা হইবে না। ১২। বয়সসীমা নির্ধারণ এবং কোটা সংরক্ষণের বিষয়ে সরকারি সর্বশেষ নির্দেশনা অনুসৃত হইবে। ১৩। সংশ্লিষ্ট প্রার্থীদেরকে নিয়োগ পাওয়ার পর নিজ কিংবা পরিবারের কোন সদস্যের জন্য যৌতুক নিবেন না এবং দিবেন না মর্মে অঙ্গীকারনামা প্রদান করিতে হইবে। ১৪। নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার তদবির/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হইবে। ১৫। অভিজ্ঞতা বলিতে সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থা/সেক্টর কর্পোরেশন ইত্যাদি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা বুঝাইবে। কোন প্রাইভেট/ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতাকে অভিজ্ঞতা হিসাবে গণ্য করা হইবে না।
স্বাক্ষর: (অধ্যাপক ড. মোহা: আবু তৈয়ব) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ফোন: ০২৪৯২৭৪০০৩ (অফিস) তারিখ: ০৫/০৫/২০২৬ খ্রি.



