২৮৭ জনকে নিয়োগ দেবে কর্মসংস্থান ব্যাংক, দেখুন বিস্তারিত

Rate this post

২৮৭ জনকে নিয়োগ দেবে কর্মসংস্থান ব্যাংক:

২৮৭ জনকে নিয়োগ দেবে কর্মসংস্থান ব্যাংক:সম্প্রতি জনবল নিয়োগ দেওয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্মসংস্থান ব্যাংক। ৩টি ক্যাটাগরিতে ২৮৭ জনকে নিয়োগ দেবে কর্মসংস্থান ব্যাংক। আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে https://kb.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন ২৪-০৫-২০২৬ খ্রি. শুরু হয়ে চলবে ২৩-০৬-২০২৬ পর্যন্ত। আরো বিস্তারিত সংযুক্ত বিজ্ঞপ্তিতে দেখুন…….

১. পদের নাম: সহকারী অফিসার (সাধারণ)

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (টাকা ১১,০০০-২৬,৫৯০)

শূন্য পদের সংখ্যা: ১২৫ (একশত পঁচিশ) টি

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্যা অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ হইবে না।

২. পদের নাম: সহকারী অফিসার (ক্যাশ)

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (টাকা ১১,০০০-২৬,৫৯০)

শূন্য পদের সংখ্যা: ৬৩ (তেষট্টি) টি

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্যা অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ হইবে না।

৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (টাকা ৯,৩০০-২২,৪৯০)

শূন্য পদের সংখ্যা: ৯৯ (নিরানব্বই) টি

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্যা অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ হইবে না। (খ) টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকিতে হইবে; এবং (গ) কম্পিউটার বা ডাটা এন্ট্রি বিষয়ে অন্যূন ৬ (ছয়) মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদসহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপ্টিচ্যুড টেস্টে উত্তীর্ণ হইতে হইবে।

কর্মসংস্থান ব্যাংক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ:

প্রতিষ্ঠানের নাম:কর্মসংস্থান ব্যাংক
শূন্যপদের সংখ্যা:২৮৭ টি
আবেদনের শুরু তারিখ:২৪-০৫-২০২৬ খ্রি.
আবেদনের শেষ তারিখ:২৩-০৬-২০২৬ খ্রি.
আবেদনের পদ্ধতি:আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে https://kb.teletalk.com.bd/  এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সূত্র:সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট।
ওয়েবসাইট:https://kb.gov.bd/
২৮৭ জনকে নিয়োগ দেবে কর্মসংস্থান ব্যাংক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *